পুরসভা নয়, এবার সরাসরি কেন্দ্রীয় সার্ভার থেকে মিলবে জন্ম সনদ!

ভোটার তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তি এবং অনুপ্রবেশ রুখতে জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ সংক্রান্ত একটি নতুন বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই বিলটি উত্থাপিত হবে বলে জানা গেছে। বিলটি পাস হলে ভুয়া জন্ম শংসাপত্র তৈরির প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্র।

নতুন বিধানে বলা হয়েছে, জন্ম বা মৃত্যুর নথিভুক্তকরণে দুই বছর বা তার বেশি বিলম্ব হলে সংশ্লিষ্ট পুরসভা বা কোনো বিধিবদ্ধ সংস্থা আর শংসাপত্র ইস্যু করতে পারবে না। সেক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি জেলাশাসক (DM), মহকুমাশাসক (SDO) বা ম্যাজিস্ট্রেটের দপ্তরে আবেদন করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় পুরসভার তুলনায় প্রশাসনিক এই স্তরে নজরদারি অনেক বেশি কঠোর হওয়ায় ভুয়া নথিপত্র তৈরির সুযোগ কমবে। মূলত প্রভাবশালী মহলের যোগসাজশে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তোলার প্রবণতা বন্ধ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *