আবার বাড়ছে করোনা! কাদের জন্য মাস্ক পরা জরুরি?
দেশে আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোভিড সংক্রমণ, যার ফলে ইতিমধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণের মধ্যে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজ্যজুড়ে চিকিৎসকরা জানিয়েছেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মাস্ক পরা অত্যন্ত জরুরি এবং জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় বাড়তি সতর্ক থাকতে হবে। সুরক্ষার জন্য এন৯৫ (N95) মাস্ক সবচেয়ে বেশি কার্যকর, বিকল্প হিসেবে সার্জিক্যাল মাস্কও ব্যবহার করা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি বা হাঁচির মতো উপসর্গ দেখা দিলে তা সাধারণ সিজনাল ফ্লু ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে কোভিড পরীক্ষা করাতে বলা হয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসার উদ্যোগ নিতে হবে।