পেট্রোল-ডিজেলের দিন শেষ, এবার তেল ছাড়াই ছুটবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন!

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৯১ কিলোমিটার রুটে এই অত্যাধুনিক ট্রেনটি যাত্রা শুরু করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি বিশ্বের প্রথম ১০ কোচের হাইড্রোজেন ট্রেন, যার ইঞ্জিনের ক্ষমতা ৩,২০০ হর্সপাওয়ার। ভারতের ইঞ্জিনিয়ারদের নকশা ও পরিকাঠামোয় নির্মিত এই ট্রেনটি জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, জিন্দ-সোনিপত রুট দিয়ে যাত্রার সূচনা হলেও ভবিষ্যতে এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি রেল পরিকাঠামোর উন্নতির পরিসংখ্যান তুলে ধরে জানান যে, বিগত ১২ বছরে দেশে রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকরণের হার ৯৯ শতাংশে পৌঁছেছে। এই নতুন প্রকল্পের ফলে হরিয়ানার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ২০২৪ সালের আগের সময়ের তুলনায় বর্তমান সরকারের কাজের গতির বিষয়টিও তিনি তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *