তৃণমূলের শূন্যস্থানে যেন না ঢোকে ভণ্ড সিপিএম, বঙ্গ বিজেপিকে কড়া বার্তা তথাগতর!

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুর্বলতাকে কাজে লাগিয়ে বামেদের উত্থান রুখতে বঙ্গ বিজেপিকে সতর্ক করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি দাবি করেন, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙনের ফলে সৃষ্ট রাজনৈতিক শূন্যস্থানে যেন কোনোভাবেই ‘ভণ্ড’ কমিউনিস্টরা জায়গা করে নিতে না পারে, সেদিকে দলকে কঠোর নজর রাখতে হবে। তিনি বাঙালি হিন্দুদের একাংশের মানসিকতাকে কটাক্ষ করে বামপন্থীদের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন।

তৃণমূলের অন্দরে বর্তমানে তীব্র সংকট চলছে, যার ফলে একের পর এক হেভিওয়েট নেতা ও সাংসদরা দল ছাড়ছেন। লোকসভার ২০ জন সাংসদ এনসিপি-তে যোগদান করেছেন এবং ৩ জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে সিপিএম হকার উচ্ছেদসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফলতা বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূলের ভোট কমে যাওয়ায় এবং সিপিএমের দ্বিতীয় স্থানে উঠে আসায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ফের বামেদের দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই তথাগত রায় সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টায় বামেদের রাজনৈতিক নীতি ও অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *