উত্তরবঙ্গ সীমান্তে কড়া বার্তা শাহের! নিশানা সেই ‘চিকেনস নেক’
July 18, 2026
উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা জোরদার করতে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই অত্যন্ত স্পর্শকাতর এলাকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মহানন্দা নদীর উন্মুক্ত জলপথ ব্যবহারের মাধ্যমে অনুপ্রবেশের সম্ভাবনা ঠেকাতে তিনি আধিকারিকদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি এদিন অমিত শাহ সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।