‘সুদ সমেত ফিরিয়ে দেব!’ বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের
July 18, 2026
ডায়মন্ড হারবারের আমতলায় নিজের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভাঙচুরের জন্য তিনি সরাসরি বিজেপিকে দায়ী করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
শনিবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউটনের তৃতীয় সূত্র উল্লেখ করে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঈশ্বর বাঁচিয়ে রাখলে যে ধারায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঠিক একই ধারায় আমি সুদ সমেত এর হিসাব ফিরিয়ে দেব।” তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।