মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা!
July 22, 2026
বঙ্গোপসাগরে ‘জয় মা কালী’ নামক ট্রলারডুবির ঘটনায় নিহত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বিধানসভায় তিনি জানান, মৃত মৎস্যজীবীদের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
পাশাপাশি, মৃতদের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিছুদিন আগে বঙ্গোপসাগরে ট্রলারটি উল্টে গিয়ে একাধিক মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু হওয়ার প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।