পড়তে গিয়ে চরম বিপত্তি! শিক্ষিকার স্বামীকে পিটিয়ে ছাতু করল জনতা

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার বলরামপুর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে এই হেনস্থার শিকার হয় ওই ছাত্রী। অভিযোগ, শিক্ষিকা কাজে বাড়ির বাইরে গেলে তাঁর স্বামী পশুপতি মহাপাত্র নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করেন। এই ঘটনার কথা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *