ভোর ৬টা থেকেই ছুটবে মেট্রো, শহরবাসীর জন্য দারুণ সুখবর!

কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়মানুযায়ী, এখন থেকে সোম থেকে শনিবার পর্যন্ত এই দুই লাইনে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টায় এবং পরিষেবা চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে এবং তা চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। যাত্রীদের যাতায়াত সহজ করতে সোম থেকে শনিবার অতিরিক্ত ১২টি এবং রবিবারের সূচিতে আরও ৬টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

নতুন সময়সূচির পাশাপাশি বুকিং কাউন্টারের ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত স্টেশনের বুকিং কাউন্টার বন্ধ হয়ে যাবে। ওই সময়ের পর টিকিট কাটার সুবিধার্থে শুধুমাত্র স্মার্ট কার্ড, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) অথবা অ্যাপভিত্তিক টিকিটিং ব্যবস্থা ব্যবহার করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *