পাঁচ ঘূর্ণাবর্তের ছোবলে ভাসবে বাংলা, জারি চূড়ান্ত সতর্কতা!

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তসহ পাঁচটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা ও রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। বৃহস্পতিবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় এই বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ২৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে, যার মধ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *