পুজোর আগেই পুলিশে ২০ হাজার নিয়োগ, নারী নিরাপত্তায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

আগামী দুর্গাপূজার আগেই রাজ্য ও কলকাতা পুলিশে মোট ১৬ হাজার কনস্টেবল পদে নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের ওপর জবাবি ভাষণে তিনি জানান, সব মিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এবং এতে প্রচুর সংখ্যক নারী পুলিশ সদস্যকেও অন্তর্ভুক্ত করা হবে।

বিধানসভার ভাষণে পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন সঠিক নিয়োগের অভাবে পুলিশি পরিকাঠামোর অবনতি ঘটেছে। বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও ‘স্মার্ট’ করে তোলার লক্ষ্য নিয়েছে। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। এছাড়া নারী সুরক্ষা ও নিগ্রহ রোধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নারী বা কন্যাদের সুরক্ষায় কোনো অনুমতির প্রয়োজন নেই, পুলিশ নিজের মতো ব্যবস্থা নেবে এবং তিনি নিজে তাদের পাশে ঢাল হিসেবে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *