স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে ঘরে ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সংক্রান্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ গ্রাহকদের ওপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হবে না। একই সঙ্গে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি এক মাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে স্মার্ট মিটারের অতিরিক্ত খরচ ও প্রিপেড রিচার্জ পদ্ধতি নিয়ে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার সম্পূর্ণ জনমুখী এবং সাধারণ মানুষের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *