বিদ্যুৎ বিলে বিশাল ছাড়, কৃষকদের জন্য বড় সুখবর!

বিধানসভায় বুধবার ৫ হাজার ৩৪১ কোটি টাকার বিদ্যুৎ বাজেট পেশ করল রাজ্য সরকার। বিদ্যুৎ দফতরের বাজেট আলোচনার জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ গ্রাহক, কৃষক ও ছাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন। এর মধ্যে গৃহস্থালির ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো আর বাধ্যতামূলক নয় এবং প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়ার নতুন নিয়ম চালুর ঘোষণা করা হয়েছে।

কৃষকদের সহায়তায় আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিটে অতিরিক্ত ২ টাকা ভর্তুকি এবং ‘পিএম কুসুম’ প্রকল্পের মাধ্যমে পাম্পগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৫৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং ১ হাজার উচ্চবালিকা বিদ্যালয় ও কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বক্রেশ্বরে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে পাম্প স্টোরেজ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *