পুজোর আগেই সুখবর! রাজ্যে ১৬,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপূজার আগেই রাজ্য পুলিশে ১৬ হাজার কনস্টেবলসহ মোট ২০ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় পুলিশ বাজেটের ওপর জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নিয়োগ প্রক্রিয়ার কথা জানান। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি বড় উদ্যোগ বলে জানানো হয়েছে।

পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে সঠিক নিয়োগ বন্ধ রেখে রাজনৈতিক স্বার্থে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়েছিল, যার ফলে বর্তমানে প্রায় ৪৩ হাজার পদ ফাঁকা পড়ে আছে। এছাড়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ প্রতিরোধে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে অপরাধ দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *