১০ বছরে বড় সাফল্য, কর্মী ছাঁটাইয়ে সফল ‘গুজরাট ফর্মুলা’ কি বদলে দিল সবকিছু!
প্রায় এক দশক পর কর্মীসংখ্যা কমাতে গিয়ে বড় ধরনের সাফল্য পেল রাষ্ট্রায়ত্ত ইস্পাত প্রস্তুতকারী সংস্থা ‘সেল’ (SAIL)। সংস্থার দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই ও বোকারো ইউনিটে চলতি বছরের ২০ মে থেকে ২০ জুলাই পর্যন্ত চলা স্বেচ্ছাবসর বা ভিআরএস (VRS) স্কিমে ৬২৭ জন কর্মী ও শ্রমিক অবসর গ্রহণ করেছেন। ৪০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করে ১,৫০০ কর্মীকে অবসর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, বাস্তবায়িত এই সংখ্যাটি লক্ষ্যমাত্রার প্রায় ৪১.৮ শতাংশ।
‘গুজরাট ফর্মুলা’ প্রয়োগের মাধ্যমে কার্যকর করা এই স্কিমে ৫৪ বছর বা তার বেশি বয়সি অথবা ১৫ বছরের বেশি চাকরির মেয়াদ সম্পন্ন কর্মীরা আবেদনের সুযোগ পেয়েছিলেন। চাকরির অবশিষ্ট মেয়াদের ওপর ভিত্তি করে আর্থিক সুবিধা সম্বলিত এই ফর্মুলা প্রয়োগের ফলে ২০১৬ সালের তুলনায় সংস্থার এই উদ্যোগ উল্লেখযোগ্য সাফল্য পেল, যেখানে ২০১৬ সালে সাফল্যের হার ছিল মাত্র ১.১৫ শতাংশ। এই প্রক্রিয়ার পর বর্তমানে সেল-এর মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,৭৫২ জনে।