নিট কেলেঙ্কারি: কাউকে ছাড় দেওয়া হবে না, ফাস্ট ট্র্যাক আদালতের নির্দেশ প্রধানমন্ত্রীর!

নিট (NEET UG 2026) প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে চলা উত্তেজনার মধ্যেই বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন, এই পরীক্ষার অনিয়ম ও কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার বিক্ষোভ চলছে। দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের পাশাপাশি বিজ্ঞানী সোনম ওয়াংচুকও এই আন্দোলনে যোগ দিয়ে হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন। সামগ্রিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশ ও ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *