রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, দেশজুড়ে শোরগোল!
দিল্লিতে নিট প্রশ্নফাঁস এবং ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, পার্লামেন্ট অধিবেশনের সময় বেছে নিয়ে কিছু পেশাদার আন্দোলনজীবী ও বিদেশি শক্তির দালালরা শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো দেশে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছে। ছাত্রদের আবেগ ও সরলতাকে পুঁজি করে সরকার ও দেশকে বিব্রত করার এই চক্রান্ত সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বিরোধীদের তীব্র আক্রমণ করে দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, রাহুল গান্ধীসহ অন্যান্যরা বিদেশি শক্তির টাকায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর দাবি, ছাত্র বা কৃষকদের আন্দোলনের নেপথ্যে একই কুশীলবরা কাজ করছে এবং এরা বিদেশিদের হাতের পুতুল। এছাড়া, লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন ও বিধানসভায় কংগ্রেস বিধায়কের কাণ্ড নিয়ে তিনি বলেন, মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্যই এ ধরনের অভদ্র আচরণ করা হচ্ছে, যা স্পিকার কখনোই বরদাস্ত করবেন না।