১৫ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে হবে আমেরিকা, বিপাকে হাজারো শিক্ষার্থী!
July 23, 2026
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি অনুযায়ী, এফ-১ স্টুডেন্ট ভিসা ও জে-১ এক্সচেঞ্জ ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ভারতসহ যেসব বিদেশি শিক্ষার্থী বর্তমানে আমেরিকার বাইরে বা নিজ দেশে অবস্থান করছেন, তাঁদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে।
নির্ধারিত এই সময়ের মধ্যে ফিরে এলেই কেবল শিক্ষার্থীদের জন্য পুরনো অভিবাসন নিয়মগুলোর সুবিধা বলবৎ থাকবে। অন্যথায়, নতুন নিয়ম অনুযায়ী তাঁদের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন জটিলতার মুখে পড়তে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।