নিট কাণ্ডে বড় ধাক্কা, জরুরি শুনানি খারিজ করল সুপ্রিম কোর্ট!

নিট (NEET) পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযান চলাকালীন পুলিশের লাঠিচার্জের ঘটনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা জরুরি শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আজ শীর্ষ আদালত জানায় যে, এই মামলার শুনানিতে তাদের কোনো আগ্রহ নেই।

বিচারপতি সূর্য কান্ত মামলাকারীর আইনজীবীকে সময় নষ্ট না করার পরামর্শ দেন। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের যেসব ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছিল, তা দেখতেও তিনি সরাসরি অস্বীকার করেন। এ ধরণের মামলার ভিডিও ফুটেজ দেখার কোনো সময় বা আগ্রহ নেই বলে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *