ট্রাম্প শিবিরে বড় ধাক্কা, নভেম্বরের নির্বাচনে কি ক্ষমতার হাতবদল হচ্ছে?

ফক্স নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের অনুমোদন রেটিং নেমে এসেছে ৩৯ শতাংশে, যা তার জনপ্রিয়তার অন্যতম সর্বনিম্ন স্তর। এই পরিস্থিতি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র শঙ্কার সৃষ্টি করেছে। এছাড়া, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের আসনগুলোতে ডেমোক্র্যাটরা ভোটারদের সমর্থন ও আগ্রহের দিক থেকে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে।

জরিপের তথ্যানুসারে, নভেম্বরের নির্বাচনে ৬৮ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক ভোটদানে অত্যন্ত উৎসাহী, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার ৫৭ শতাংশ। অর্থনৈতিক হতাশা, স্বাস্থ্যসেবা ও মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় ডেমোক্র্যাটদের প্রতি মানুষের আস্থা বাড়ছে। পাশাপাশি রিপাবলিকান শিবিরের ভেতরেও ট্রাম্পপন্থী এবং নন-MAGA ভোটারদের মধ্যে আদর্শগত বিভাজন ও অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। ভোটারদের এই ক্রমবর্ধমান নেতিবাচক মনোভাব ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান পার্টির জন্য আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *