স্বামী সুদীপকে নিয়ে অবশেষে মুখ খুললেন নয়না বন্দ্যোপাধ্যায়!

স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই-এ যোগ দিলেও, স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসেই থাকার কথা জানিয়েছেন। গতকাল কালীঘাটে আয়োজিত তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মঞ্চ থেকে নেমে আসার পর সাংবাদিকরা নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল ও বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চান। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মেজাজ হারিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সিদ্ধান্তের দায়িত্ব তিনি নেবেন না এবং এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে গিয়ে তাঁকে প্রশ্ন করতে বলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *