রাজ্যসভায় নিট তাণ্ডব! প্রশ্নফাঁস নিয়ে গর্জে উঠলেন নাদিমুল হক

নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এ নিয়ে দিল্লিতে চলমান ছাত্র-যুব আন্দোলনের ঘটনায় এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনার দাবি উঠল। বুধবার তৃণমূল কংগ্রেসের সাংসদ নাদিমুল হক এই বিষয়ে রাজ্যসভায় আলোচনার জন্য একটি নোটিশ জমা দিয়েছেন।

এর আগে লোকসভায় এই ঘটনায় বিতর্কের বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *