অভিষেককে শাসিয়ে দিলীপের বিষ্ফোরক হুঙ্কার!

শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। একুশে জুলাইয়ের সমাবেশে কর্মীদের আটকে রাখা হয়েছে বলে তৃণমূলের তোলা অভিযোগ বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সম্পূর্ণ খারিজ করে দেন তিনি। তৃণমূল নিজের দলের অভ্যন্তরীণ দুর্বলতা ঢাকতেই এ ধরনের মনগড়া অভিযোগ করছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেন। একপর্যায়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাইলে তাঁরা রাস্তায় জামা-কাপড় খুলে মারধর করতে পারেন। অতীতে বিজেপি কর্মীদের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, তিনি বর্তমানে সংযত আচরণ করছেন, তবে সেই সংযমকে যেন কেউ দুর্বলতা না ভাবেন। দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *