ভুয়ো সার্টিফিকেট রুখতে বড় পদক্ষেপ, জন্ম-মৃত্যু শংসাপত্রে নিয়মে আসছে ব্যাপক বদল!

রাজ্যে জন্ম ও মৃত্যুর ভুয়ো শংসাপত্র ইস্যু করার প্রবণতা রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এক নির্দেশিকায় জানিয়েছেন, এখন থেকে পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরা আর সাধারণ উপায়ে এই শংসাপত্র ইস্যু করতে পারবেন না। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন অনিয়ম নজরে আসার পরই প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, জন্ম ও মৃত্যুর শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি আধিকারিকরাই দায়িত্ব পালন করবেন এবং সমস্ত তথ্য ডিজিটালি স্ক্যান করা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও কলকাতাসহ বিভিন্ন জেলায় পুলিশি ও প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। অবৈধভাবে ইস্যু করা সমস্ত শংসাপত্র বাতিল করা হবে এবং এ ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যসচিব স্পষ্ট করেছেন যে, কোনো অবৈধ বিদেশি নাগরিককে রাজ্যে থাকতে দেওয়া হবে না এবং এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *