NEET কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক জিৎ, কী বললেন টলি তারকা!

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফল সংক্রান্ত অসঙ্গতির প্রতিবাদে সরব হলেন টলিউড অভিনেতা জিৎ। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বার্তা দিয়েছেন এই মেগাস্টার। নিট ইস্যুটি কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন ও বিশ্বাসের বিষয়।

শিক্ষার্থীদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন ও স্বচ্ছ ব্যবস্থার দাবি জানিয়ে জিৎ অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার কথা বলেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের এই ন্যায়বিচারের আন্দোলন যেন কোনোভাবেই রাজনৈতিক কার্যসিদ্ধির মাধ্যম হয়ে না ওঠে। যোগ্য শিক্ষার্থীরা যাতে তাদের প্রাপ্য সুবিচার পায়, সেই বিষয়টির ওপরই জোর দিয়েছেন অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *