মণিপুর মামলায় বড় ঘোষণা, প্রতিদিন হবে বিচার!

মণিপুরে ২০২৩ সালের জাতিগত হিংসার ঘটনায় দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর বিচারকার্য দ্রুত ও প্রতিদিনের ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এই তদন্তের গতি বাড়াতে তদন্তকারী সংস্থাকে বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, প্রতিটি ভুক্তভোগী যেন তাঁদের মামলার চার্জশিটের কপি হাতে পান, তা নিশ্চিত করার জন্য আদালত কঠোর অবস্থান নিয়েছে।

আদালত জানিয়েছে, বহু ভুক্তভোগী বা তাঁদের পরিবার এখনও চার্জশিটের প্রতিলিপি পাননি। এই পরিস্থিতিতে আইনজীবীদের গুয়াহাটি ও মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতির কার্যালয় থেকে সরাসরি চার্জশিট সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তকারীদের সকল আইনজীবীর হাতে কপি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মণিপুরে হিংসার ঘটনায় নিখোঁজ ৩০ জন ব্যক্তির মামলা খতিয়ে দেখার জন্য মণিপুর হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার প্রয়োজনে কতগুলো বিশেষ আদালত প্রয়োজন, তা নির্ধারণ করতে রাজ্য সরকার, এসআইটি এবং সিবিআইকে মামলার বর্তমান অবস্থার পুঙ্খানুপুঙ্খ তালিকা এবং নতুন ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *