ককরোচ জনতা পার্টির বিক্ষোভে মন্ত্রীর মেয়ে, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!
July 25, 2026
গুয়াহাটিতে ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছেন আসাম সরকারের এক মন্ত্রীর কনিষ্ঠা কন্যা। ন্যায়ের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে মন্ত্রীর কন্যার উপস্থিত হওয়া এবং তাঁর স্লোগান দেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনাকে ঘিরে সৃষ্ট বিতর্ক এড়াতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রী নাবালিকা এবং টিউশন থেকে ফেরার পথে কৌতূহলবশত সে বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়েছিল। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে অহেতুক রাজনীতি না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।