ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন? ৩০ দিনের মধ্যে এই কাজটি না করলে মিলবে না রিফান্ড!

ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা দেওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে ই-ভেরিফিকেশন (e-Verification) সম্পন্ন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে আয়কর দপ্তর। নিয়ম অনুযায়ী, আইটিআর ফাইল করার ৩০ দিনের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে ভেরিফিকেশন না করলে সংশ্লিষ্ট রিটার্নটিকে অবৈধ বলে গণ্য করা হবে, যার ফলে করদাতাকে আইনি জটিলতা বা রিফান্ড আটকে যাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।

ই-ভেরিফিকেশন সম্পন্ন করার আগে প্যান (PAN) ও আধার (Aadhaar) সংযুক্তিকরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেশনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় থাকা প্রয়োজন। বর্তমানে আধার ওটিপি (OTP), নেট ব্যাঙ্কিং, প্রি-ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রাপ্ত ইভিসি (EVC) অথবা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের (DSC) মাধ্যমে খুব সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। জটিলতা এড়াতে আইটিআর জমা দেওয়ার পরপরই ই-ভেরিফিকেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *