বিজেপি সরকারের বাজিমাত! আড়াই মাসেই ১৫ শতাংশ বাড়ল রাজস্ব আদায়

রাজ্যে নতুন সরকার গঠনের আড়াই মাসের মধ্যেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। শুক্রবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, গত বছরের মে থেকে জুলাই মাসের তুলনায় নতুন সরকারের আমলে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করের হার বৃদ্ধি না করে শুধুমাত্র কর ফাঁকির পথ বন্ধ করা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই এই আর্থিক অগ্রগতি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে রাজ্য সরকার নতুন কিছু পদক্ষেপ গ্রহণের কথাও ঘোষণা করেছে। অর্থমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের জমির সংকট দূর করতে সরকার প্রয়োজনে নিজেই শিল্প ও পরিকাঠামো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করবে এবং বন্ধ থাকা শিল্প ইউনিটের জমি পুনরায় ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, প্রচলিত শিল্পের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম কম্পিউটিং, ডেটা সেন্টারের মতো ডিপ-টেক শিল্পে বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। পাশাপাশি, বিদ্যুতের বাড়তি শুল্কের সমস্যা সমাধানে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের ওপর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *