যন্তর মন্তরে ধুন্ধুমার! ভিড়ের মধ্যে ২৫০০ দুষ্কৃতীকে পাকড়াও করল এআই প্রযুক্তি
July 25, 2026
দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভের মধ্যে ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ (এফআরএস) বা মুখাবয়ব সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে বড় সাফল্য পেয়েছে দিল্লি পুলিশ। এই হাই-টেক প্রযুক্তির সহায়তায় পুলিশ বিক্ষোভের ভিড়ে মিশে থাকা অপরাধমূলক রেকর্ডধারী আড়াই হাজারের বেশি ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১, ২২ ও ২৩ জুলাই বিক্ষোভস্থলে গুরুত্বপূর্ণ যাতায়াত পথে চারটি এফআরএস ইউনিট স্থাপন করা হয়েছিল, যা সরাসরি দিল্লি পুলিশের ডেটাবেসের সঙ্গে যুক্ত। পুলিশের এই বিশেষ নজরদারির ফলে এখন পর্যন্ত ১৫টি এফআইআর দায়ের করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ বিক্ষোভকারীদের কোনো প্রকার অসুবিধা না ঘটিয়ে শুধুমাত্র সমাজবিরোধীদের চিহ্নিত করার মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।