দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ, পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায় কাটছাঁট!
July 25, 2026
পঞ্চায়েতের দুর্নীতির রাশ টানতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনেই এই বিষয়ে একটি নতুন ও কড়া আইন পেশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে থাকা সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে। পরিবর্তে পঞ্চায়েতের যাবতীয় আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব পঞ্চায়েত সচিবদের হাতে অর্পণ করা হবে।