হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝরল ২ প্রাণ!
July 27, 2026
হিমাচল প্রদেশের শাহ তালাইয়ের কাছে সোমবার সকালে তীর্থযাত্রীবাহী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। অমৃতসর থেকে বাবা বালক নাথ মন্দিরে যাওয়ার পথে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। জানা গিয়েছে, বাসটিতে ৩৫ জন যাত্রী সওয়ার ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চণ্ডীগড়ের পিজিআই এবং হামিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চারজনকে বারসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।