লাইক পাওয়ার নেশায় রথে চড়ে বিপত্তি, গ্রেপ্তার বর্ধমানের যুবক!

রথে জুতো পায়ে চড়ে সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও তৈরির অভিযোগে পূর্ব বর্ধমানের নাদনঘাট থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম বাবুলাল শেখ। সোমবার তাঁকে গ্রেপ্তার করার পর কালনা মহকুমা আদালতে তোলা হয়। রথ কমিটির সদস্য জিতেন বিশ্বাসের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

জানা গেছে, নাদনঘাট থানার সমুদ্রগড় ‘পথের সাথী’ এলাকায় রাখা রথে জুতো পায়ে চড়ে ভিডিও তৈরি করেছিলেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করেছেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতের জন্য ক্ষমা চেয়ে তিনি এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *