গুরু পূর্ণিমা ২০২৬ কবে? জেনে নিন আসল দিন ও শুভক্ষণ!
July 28, 2026
আগামী ২০২৬ সালের গুরু পূর্ণিমা এবং ব্যাস পূর্ণিমা উদযাপিত হবে ২৯ জুলাই, বুধবার। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিটি নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও, শাস্ত্রীয় নিয়ম ও উদয়তিথি অনুযায়ী ২৯ জুলাইই গুরু পূর্ণিমা পালনের জন্য নির্ধারিত দিন। পঞ্জিকা অনুযায়ী, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শুরু হয়ে ২৯ জুলাই বুধবার রাত ৮টা ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
শাস্ত্রীয় বিধান মেনে স্নান ও দান-ধ্যান করার জন্য ২৯ জুলাই ভোর ৪টে ১৭ মিনিট থেকে ভোর ৪টে ৫৯ মিনিট পর্যন্ত সময়কালকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে। গুরু ও মহর্ষি বেদব্যাসের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই বিশেষ দিনটিতে ধর্মপ্রাণ মানুষ ভক্তিভরে গুরুর আরাধনায় মগ্ন হবেন।