থামুন, আলোচনায় বসি! যুদ্ধবিরতির মাঝেই ট্রাম্পের বিস্ফোরক দাবি

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের তিনি জানান, ইরানের পক্ষ থেকেই আলোচনার প্রস্তাব এসেছে এবং গত চার দিন ধরে দুই দেশের মধ্যে কোনো সরাসরি সামরিক সংঘাত ঘটেনি। ট্রাম্পের দাবি, পরিস্থিতি শান্ত থাকায় একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে পুনরায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমাতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে, আলোচনার পরিবেশ তৈরি করতেই সাময়িক বিরতি দেওয়া হয়েছে, যদিও ইরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে জানিয়েছে যে তারা কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছে। এদিকে, দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম চার শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি প্রায় ৮৭ ডলারে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং দুই দেশের মধ্যকার আস্থার সংকটের কারণে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *