ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর রায়, দোষী সাব্যস্ত ৭ জন!

হুগলির ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যাকাণ্ডের মামলায় সাতজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন চুঁচুড়ার আদালত। ২০১৯ সালের ২৯ জুন সকালে ট্রেন ধরার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় দিলীপ রামকে। বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়ের আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ৩৯ জনের সাক্ষ্যগ্রহণের পর মহম্মদ নাসিম, মহম্মদ মানু, মহম্মদ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ও মহম্মদ আকবরকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ৩ লাখ টাকার বিনিময়ে সুপারি কিলার ভাড়া করে এই খুনের পরিকল্পনা করেছিলেন মাদক কারবারি শকুন্তলা যাদব। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে এই রায় প্রদান করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী শকুন্তলা যাদব এবং তাঁর এক ছেলে আজাদ এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *