১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট কি বদলে দেবে কাগজের টাকার ভবিষ্যৎ?
July 28, 2026
খুব শীঘ্রই সাধারণ মানুষের হাতে আসতে চলেছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) প্রস্তাবিত এই নোট চালুর বিষয়ে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিয়েছে। সম্প্রতি সংসদে এ তথ্য জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ১০০ কোটি পলিমার নোট বাজারে ছাড়া হবে, যার সফলতা সাপেক্ষে ভবিষ্যতে নিয়মিত ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সরকার স্পষ্ট করেছে যে, নতুন এই নোট বাজারে এলেও বর্তমানের কাগজের নোটগুলি বন্ধ হচ্ছে না; বরং দুটি মুদ্রাই সমান্তরালভাবে চালু থাকবে। বিশেষজ্ঞদের মতে, কাগজের নোটের তুলনায় পলিমার নোটের স্থায়িত্ব অনেক বেশি এবং এটি জাল করাও অত্যন্ত কঠিন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে ইতিমধ্যেই এই ধরনের নোটের প্রচলন রয়েছে।