পুলিশ কর্মীদের জন্য দারুণ সুখবর! রাজ্যজুড়ে থানা ও ব্যারাকে তৈরি হচ্ছে আধুনিক জিম।

পুলিশকর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে রাজ্যজুড়ে থানা ও ব্যারাকগুলিতে আধুনিক জিম তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ডিউটির চাপ ও অনিয়মিত জীবনযাপনের প্রভাব থেকে পুলিশকর্মীদের মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি থানায় প্রয়োজনীয় জিম সরঞ্জাম ও আধুনিক পরিকাঠামো গড়ে দেবে সরকার।

পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে সরকার আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ হাজার কনস্টেবল পদে দ্রুত নিয়োগ, ৪,০০০টি পুরোনো গাড়ি বদলে আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি আনা এবং পুলিশ আবাসন মেরামত। এছাড়া বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যের প্রায় ২৫০ থেকে ৩০০টি থানার পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নারী ও দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা পুলিশকর্মীদের সুবিধাজনক স্থানে পোস্টিংয়ের কথাও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *