মিড ডে মিলে এবার ডিমের চমক, খুশি পড়ুয়ারা!
July 29, 2026
আগামী ১ অগাস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সরবরাহ শুরু করতে চলেছে ইসকন। তবে তাদের সরবরাহ করা খাবার সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক হওয়ায়, পড়ুয়াদের খাদ্যে প্রোটিনের ঘাটতি মেটাতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে ডিমের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
ইসকনের এই খাবারে ভাত, ডাল, বিভিন্ন রকমের সবজি, সোয়াবিন, পনির ও রাজমাসহ পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী তৈরি বিভিন্ন পদ থাকবে। তবে ইসকনের রান্নায় ডিম অন্তর্ভুক্ত না থাকায় প্রোটিন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করতেই এই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডিম রান্নার দায়িত্ব স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদান করা হয়েছে।