বিয়ের চাপ দিতেই প্রেমিকাকে পুড়িয়ে খুন! ব্যাংক কর্মী গ্রেফতার।

মধ্যপ্রদেশের ইন্দোরে আইসিআইসিআই ব্যাংকের কর্মী ২৬ বছর বয়সী পালক কেশব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার শুরুতে এটিকে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা মনে করা হলেও, তদন্তে বেরিয়ে এসেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের প্রেমিক মায়ঙ্ক শাক্যকে গ্রেফতার করেছে খাজরানা থানা পুলিশ। হারদা জেলার বাসিন্দা পালক ইন্দোরের তপেশ্বরী বাগে ভাড়া থাকতেন এবং সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

তদন্তে জানা যায়, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মায়ঙ্ক ও পালকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পালক বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে দু’জনের মধ্যে প্রায়ই বিবাদ হতো। ঘটনার দিন বিবাদের জেরে মায়ঙ্ক শ্বাসরোধ করে পালককে খুন করে। এরপর অপরাধ লুকাতে সে পালকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে রেখে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ নিহতের কল ডিটেইলস, মোবাইল চ্যাট এবং ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে মায়ঙ্ককে শনাক্ত ও গ্রেফতার করেছে। বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *