অবশেষে সুখবর, রাজ্যে আসছে ৩০০ কোটির স্কুল গ্রান্ট!

দীর্ঘ চার বছরের বিরতির পর রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর জন্য সুখবর। রাজ্যের ৮০,৩৭৫টি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের জন্য ‘কম্পোজিট স্কুল গ্রান্ট’ বাবদ প্রায় ২৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা না দেওয়ার কারণে কেন্দ্রীয় অনুদান আটকে থাকলেও, বর্তমান রাজ্য সরকার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে এই প্রকল্প ফের চালু করল।

এই অনুদানের অর্থ দিয়ে বিশেষ কয়েকটি খাতে জোর দেওয়া হবে, যার মধ্যে রয়েছে বিদ্যালয়ের পরিকাঠামো ও মিড-ডে মিলের মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালন সমিতিতে অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্কুলগুলোতে সোলার প্যানেল স্থাপন ও রান্নার জন্য গ্যাসের সংযোগ নিশ্চিত করা। একই সঙ্গে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, ‘পিএম শ্রী’ (PM SHRI) প্রকল্পের বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ায় আগামী দিনে আরও কয়েক হাজার কোটি টাকার কেন্দ্রীয় অনুদান পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *