ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, ট্রাম্পের হুংকারে কাঁপছে মধ্যপ্রাচ্য!

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীর ড্রোন ও মিসাইল হামলার পাল্টা জবাব হিসেবে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াশিংটন জানিয়েছে, গত তিন দিনে সৌদি আরবের জ্বালানি পরিকাঠামো এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে ৩০টিরও বেশি ড্রোন হামলার পেছনে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জড়িত ছিল। এছাড়া সম্প্রতি জর্ডনে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করা হয়েছে বলে মার্কিন সেনার পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও তেল পরিকাঠামোর ওপর হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকা ও সৌদি আরব যৌথভাবে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ওপরও অভিযান চালিয়েছে। পিএমএফ-এর দাবি অনুযায়ী, পূর্ব ইরাকে অবস্থিত তাদের লজিস্টিকস কেন্দ্র ও অস্ত্রভাণ্ডারে চালানো হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের এই সামরিক উত্তেজনার পাশাপাশি পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনার চেষ্টাও চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *