সাবধান! কোন কোন জেলায় আজ ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি? দেখুন লেটেস্ট আপডেট!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ—সব অঞ্চলেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগের প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৩০ ও ৩১ জুলাই অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বৃষ্টির তেজ কিছুটা কমলেও, ৪ আগস্ট থেকে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *