মেডিকেল কলেজে তোলপাড়, ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার গেস্ট লেকচারার!

বার্তা ডেস্কঃ

ভেলোর মেডিকেল কলেজের গেস্ট লেকচারার অংশুমান রায়কে এক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানা। বর্ধমানের বাসিন্দা অংশুমানের সঙ্গে মৃত বন্ধুর স্ত্রীর সম্পর্ক তৈরি হওয়ার পর আনন্দপুরের একটি ফ্ল্যাটে লিভ-ইনের নামে বছরভর ওই তরুণীকে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত গা ঢাকা দিলেও, শেষ পর্যন্ত পর্ণশ্রী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁকে পাকড়াও করে পুলিশ।

এদিকে সোশ্যাল মিডিয়ার সূত্রে গড়ে ওঠা সম্পর্কের জেরে আরও দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কড়েয়া থানা এলাকায় সোশ্যাল সাইটের পরিচয়ের সুবাদে এক তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে আপত্তিকর ভিডিয়ো তৈরি করে ব্ল্যাকমেইলিং ও ধর্ষণের অভিযোগে লাল্টু ঘোষ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, কসবা থানায় বান্ধবীর করা ধর্ষণের অভিযোগে সায়ন্তন সাধুঁখা নামের অপর এক যুবককেও রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *