চিকিৎসার আকাশছোঁয়া খরচ, আপনার জমানো টাকা কি শেষ!
বার্তা ডেস্কঃ
দেশের কর্পোরেট কর্মীদের বড় একটি অংশ বর্তমানে চিকিৎসার ক্রমবর্ধমান খরচ নিয়ে তীব্র আর্থিক আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কো ম্পা নির একটি নতুন সমীক্ষায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। এই সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ৯৪ শতাংশ কর্পোরেট কর্মীই হঠাৎ করে বড় ধরনের চিকিৎসার বিল আসা নিয়ে গভীর মানসিক চাপে রয়েছেন। বর্তমান যুগে স্বাস্থ্যসেবার আকাশছোঁয়া খরচ সাধারণ মানুষের সঞ্চয়ে বড় ধরনের ধাক্কা দিচ্ছে, যা এই ভয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বেশিরভাগ কর্মীরই অফিসে গ্রুপ হেলথ ইনস্যুরেন্স কভারেজ থাকলেও, জরুরি পরিস্থিতিতে সেই বীমার অর্থ চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানোর জন্য যথেষ্ট কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৫ শতাংশই মনে করেন, শুধু কো ম্পা নির দেওয়া বীমা দিয়ে কঠিন পরিস্থিতি সামলানো আসাম্ভব হতে পারে। এর পাশাপাশি চাকরি হারানোর ভয় এবং চাকরি বদলানোর সময় স্বাস্থ্যবিমার ধারাবাহিকতা রক্ষা নিয়েও কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমবর্ধমান চিকিৎসা খরচের এই যুগে ব্যক্তিগত স্বাস্থ্যবিমা না থাকা কর্পোরেট কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।