পাহাড়ের স্থায়ী সমাধান কি হাতের মুঠোয়!

বার্তা ডেস্কঃ

পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে কেন্দ্রীয় সরকার নিযুক্ত মধ্যস্থতাকারীর সঙ্গে পাহাড়ের প্রধান রাজনৈতিক দলগুলির রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। দার্জিলিংয়ের একটি অভিজাত হোটেলে চলা এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহসচিব ও রাজ্য স্বরাষ্ট্রসচিব উপস্থিত রয়েছেন। গত আগস্টে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোর্খা প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠকের পরই কেন্দ্র এই বিশেষ কমিটি গঠন করে।

প্রথম দফার বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসে তরাই ও ডুয়ার্সের ৩৯৬টি গোর্খা অধ্যুষিত মৌজা নতুন স্বায়ত্তশাসিত সংস্থায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি ১১টি জনগোষ্ঠীকে তফসিলি জনজাতির মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষাকবচের দাবিও উঠেছে। তবে অন্যদিকে, গোর্খাল্যান্ড অ্যাপেক্স কমিটি ও ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট সাফ জানিয়েছে যে, পৃথক রাজ্য গঠন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *