হর ঘর তেরঙা অভিযানে সাবধান, সামান্য ভুলেই হতে পারে ৩ বছরের জেল!

বার্তা ডেস্কঃ

ভারতজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস, যার অঙ্গ হিসেবে চলছে ‘হর ঘর তেরঙা’ অভিযান। এই বিশেষ দেশব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ অগাস্ট পর্যন্ত চলা এই অভিযানে সামিল হতে পেরে সাধারণ মানুষ যেমন উৎসাহ দেখাচ্ছেন, তেমনই জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে নেমে আসতে পারে কঠোর আইনি শাস্তি। ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন অনুযায়ী, পতাকা বিধি লঙ্ঘন বা অবমাননার দায়ে সর্বোচ্চ তিন বছরের কারদণ্ড কিংবা জরিমানা হতে পারে।

জাতীয় পতাকার অবমাননা এড়াতে এবং এর সঠিক মর্যাদা বজায় রাখতে কিছু বাধ্যতামূলক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২ হওয়া উচিত এবং গেরুয়া অংশ সর্বদা উপরে রাখতে হবে। কাদা লাগা, ছেঁড়া বা মাটিতে স্পর্শ করে এমন কোনো পতাকা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযান চলাকালীন নিয়ম মেনে বাড়ির ছাদ বা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর পতাকার সঙ্গে একটি সেলফি তুলে harghartiranga.com ওয়েবসাইটে আপলোড করলেই মিলবে সরকারি সার্টিফিকেট। তাই সঠিক নিয়ম মেনে তেরঙা উত্তোলন করুন এবং এই ঐতিহাসিক উদযাপনের অংশীদার হয়ে গর্বের সার্টিফিকেট সংগ্রহ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *