দক্ষিণবঙ্গে চরম দুর্যোগের সতর্কতা, আপনার জেলা কি নিরাপদ?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ফের বড়সড় দুর্যোগের মুখে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ‘গভীর নিম্নচাপে’ পরিণত হতে পারে। এর প্রভাবে চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সব্রত্রই অতিভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

🚨 কোন কোন জেলায় জারি ‘রেড অ্যালার্ট’?

যেসব জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে:

  • বুধবার: দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
  • বৃহস্পতিবার: বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর।

🟧 কমলা সতর্কতা (অতিভারী বৃষ্টি)

  • বুধবার: উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর।
  • বৃহস্পতিবার: পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি।
  • শুক্রবার: পুরুলিয়া।

🟨 হলুদ সতর্কতা ও ঝোড়ো হাওয়া

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিসহ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

🌧️ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জেরে ‘কমলা সতর্কতা’ জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *