গ্যাসের e-KYC করার শেষ সুযোগ! বাড়িতে বসেই সেরে নিন মাত্র ৫ মিনিটে!

বার্তা ডেস্কঃ

কলকাতা: রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং স্বচ্ছতা আনতে কেন্দ্র সরকার সমস্ত LPG গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক e-KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। আপনি যদি Indane, Bharat বা HP গ্যাসের গ্রাহক হন এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় নাও থাকেন (non-PMUY), তাহলেও আগামী ১৬ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, ১৬ অগাস্টের মধ্যে e-KYC না করলে রান্নার গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না, তবে গ্রাহকরা আর ‘ডোমেস্টিক রেট’ বা ভরতুকি মূল্যে গ্যাস পাবেন না। e-KYC সম্পন্ন না হওয়া পর্যন্ত ঘরোয়া সিলিন্ডারও কিনতে হবে বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্যে।

কত টাকা বেশি গুনতে হতে পারে?

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। কিন্তু ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ২,৮৭২.৫০ টাকা। ফলে e-KYC না করা থাকলে গ্রাহকদের প্রায় তিনগুণ বেশি দাম দিয়ে সিলিন্ডার কিনতে হতে পারে।

ঘরে বসেই মোবাইল দিয়ে কীভাবে করবেন e-KYC? (Step-by-Step Guide)

আপনার যে এজেন্সিরই গ্যাস কানেকশন থাকুক না কেন, অতি সহজেই নিচের ধাপগুলি মেনে e-KYC করতে পারেন:

১. Indane Gas গ্রাহকদের জন্য:

  • IndianOil ONE এবং Aadhaar FaceRD অ্যাপ দুটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন।
  • IndianOil ONE অ্যাপে মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্টার করুন এবং ১৬ ডিজিটের LPG ID (গ্যাসের ক্যাশমেমো বা সাবস্ক্রিপশন ভাউচারে পাওয়া যাবে) যুক্ত করুন।
  • ‘My Profile’-এ গিয়ে re-KYC অপশন নির্বাচন করুন।
  • শর্তাবলীতে সম্মতি জানিয়ে Face Authentication বেছে নিন। Aadhaar FaceRD অ্যাপের মাধ্যমে ফেস স্ক্যান করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন। (এছাড়াও গ্যাস ডিস্ট্রিবিউটর বা ডেলিভারি ম্যানের মাধ্যমেও এই কাজ করানো যাবে।)

২. Bharat Gas গ্রাহকদের জন্য:

  • Hello BPCL অ্যাপ ডাউনলোড করুন।
  • হোমস্ক্রিনে থাকা e-KYC অপশন সিলেক্ট করুন।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে লগ-ইন করুন।
  • স্ক্রিনে আসা নির্দেশিকা মেনে আধার ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

৩. HP Gas গ্রাহকদের জন্য:

  • HP Pay এবং Aadhaar FaceRD অ্যাপ ডাউনলোড করুন।
  • লিঙ্কড মোবাইল নম্বর দিয়ে HP Pay অ্যাপে রেজিস্টার করুন এবং একটি MPIN সেট করুন।
  • My HP সেকশনে গিয়ে LPG অপশনটি বেছে নিয়ে e-KYC-তে ক্লিক করুন।
  • Capture Face অপশন সিলেক্ট করলে Aadhaar FaceRD অ্যাপ খুলে যাবে। সেখানে ফেস স্ক্যান করে আধার যাচাই সম্পূর্ণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *