UPI ব্যবহার করেন? এই ৩ ভুলেই আসবে আয়কর নোটিশ!
August 12, 2026
বার্তা ডেস্কঃ
UPI, NEFT, RTGS বা IMPS-এর মাধ্যমে টাকা পাঠানো বা পাওয়ার জন্য আয়কর বিভাগ থেকে সরাসরি কোনো নোটিশ আসে না। আয়কর বিভাগের আসল নজর থাকে অর্থের উৎস (Source of Funds) এবং আপনার ঘোষিত আয়ের (Declared Income) ওপর।
যদি আয়কর রিটার্নে (ITR) দেখানো আয়ের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বড় বা ঘন ঘন লেনদেনের গরমিল থাকে, তবেই তদন্ত শুরু হতে পারে।
যে ৪টি ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে:
- আয় কম দেখিয়ে বড় অঙ্কের লেনদেন: ব্যাঙ্কে নিয়মিত মোটা টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে, কিন্তু ITR-এ আয় বা ব্যবসার টার্নওভার অনেক কম দেখানো হলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে।
- সম্পত্তি কেনাবেচায় অর্থের উৎস: NEFT/RTGS-এর মাধ্যমে মোটা টাকা দিয়ে সম্পত্তি কিনলে, সেই ফান্ডের উৎস স্পষ্ট করতে হবে। ঘোষিত আয়ের সাথে খরচের মেলা না থাকলে নথিপত্র চাওয়া হতে পারে।
- Form 26AS ও AIS-এর তথ্যে গরমিল: কেটে নেওয়া TDS এবং বার্ষিক লেনদেনের তথ্য Form 26AS ও AIS-এ থাকে। এর সাথে ITR-এর তথ্য না মিললে ব্যাখ্যার প্রয়োজন হয়।
- শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ: ব্রোকার ও ডিপোজিটরি থেকে পাওয়া শেয়ার ও ফান্ডের লাভ-ক্ষতির হিসেব ITR-এর সাথে না মিললে আয়কর দপ্তর উত্তর চাইতে পারে।
আয়কর বিভাগ কীভাবে লেনদেন ট্র্যাকিং করে?
আয়কর দপ্তর SFT (Statement of Financial Transactions)-এর মাধ্যমে ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে প্যান (PAN) ভিত্তিক তথ্য সংগ্রহ করে। এই তথ্যের সঙ্গে ITR, GST ডেটা এবং TDS রিটার্ন ইলেকট্রনিকভাবে মিলিয়ে দেখা হয়।
নোটিশ এড়াতে যা করবেন:
- ITR জমা দেওয়ার আগে AIS এবং Form 26AS ভালো করে যাচাই করে নিন। কোনো ভুল থাকলে পোর্টালে ফিডব্যাক দিন।
- বড় অঙ্কের আয়, বিনিয়োগ ও খরচের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সঠিক রেকর্ড জমিয়ে রাখুন।
- ব্যবসায়িক ও ব্যক্তিগত লেনদেনের জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করুন।